হাসিনার রায়ের পর মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১

হাসিনার রায়ের পর মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়ার পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে রবিউল ইসলাম (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অবস্থায় র‌বিউলকে ব‌রিশা‌ল শের-ই-বাংলা মেডিকেল ক‌লেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রবিউল ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আহসান খান বলেন, ‘সা‌বেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় ঘোষণার পর মি‌ষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছে।’

বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ সরকার বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসির রায় ঘোষণা করায় স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে ‘মিষ্টি বিতরণ’ করা হয়। আগরপুর বাজারে ওই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।’

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর