হালাল বাজার খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী কম্বোডিয়া

হালাল বাজার খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী কম্বোডিয়া
সোমবার কম্বোডিয়ার নমপেনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হালাল বাজারসংক্রান্ত বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন কম্বোডিয়ার ইসলামিবিষয়ক বিশেষ মিশনের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ মন্ত্রী নেক ওখনা দাতুক ড. ওসমান হাসান।

সোমবার কম্বোডিয়ার নমপেনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি হালাল খাদ্য, ওষুধ, কৃষিজাত পণ্য, পর্যটন এবং সংশ্লিষ্ট শিল্পখাতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

ড. ওসমান হাসান বলেন, বৈশ্বিক হালাল বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং এ খাতে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

আরও পড়ুন

তিনি হালাল সার্টিফিকেশন, যৌথ উদ্যোগ, সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের পক্ষ থেকে সচিব (দ্বিপাক্ষিক) হালাল খাদ্যের পাশাপাশি ওষুধ শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের অভিজ্ঞতা তুলে ধরেন।

একই সঙ্গে এ বিষয়ে কম্বোডিয়ার সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে মুসলিম সম্প্রদায়ের কল্যাণে শান্তি ও পারস্পরিক সহযোগিতা জোরদার, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বৃত্তি প্রদানের সুযোগ সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নমপেনের কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কম্বোডিয়ার উচ্চপর্যায়ের মুসলিম প্রতিনিধিদলের সঙ্গে সচিবের (দ্বিপাক্ষিক) নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল দেখা করেন।

মঙ্গলবার বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে প্রথমবারের মতো ফরেন অফিস কনসাল্টেশন (এফওসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর