চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক চাপায় তানজিল (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিল আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল স্কুলপাড়ার তোহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে তানজিল তার বোনের বাড়ি নাগদাহ গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা সে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।


