হামলাকারীদের গ্রেপ্তারে এনসিপির আলটিমেটাম

হামলাকারীদের গ্রেপ্তারে এনসিপির আলটিমেটাম
রাজধানীর কারওয়ান বাজার ট্রাফিক মোড়ে এনসিপির বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলা ও ভাঙচুরকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক আকরাম হুসেইন।

বৃহস্পতিবার রাজধানীর প্রতিটি থানার সামনে দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন তিনি। এতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানান।

গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার রাত সাড়ে ৮টায় রাজধানীর কাওরান বাজার ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আকরাম বলেন, ‘গোপালগঞ্জে নারকীয় হামলার ঘটনায় পুলিশ নির্লিপ্ত আচরণ করেছে। এ থেকে প্রমাণ হয় পুলিশে এখনো ফ্যাসিবাদের দোসরদের আধিপত্য।’ তিনি পুলিশের সংস্কার দাবি করেন।

আরও পড়ুন

এর আগে বাংলামোটরে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে মশাল হাতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিলে ‘গোপালগঞ্জে হামলা কেন ইনটেরিম জবাব চাই, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, আবু-সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ফয়সাল মাহমুদ, ডেপুটি মুখ্য সমন্বয়ক সাইফুল্লাহ হায়দার ও মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়ক মোস্তাক আহমেদ শিশির।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad