হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে। তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।’

সোমবার দুপুরে কক্সবাজারে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এই ব্রিফিং করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপাক্ষিক যে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী শিগগিরই তাদের ফেরত আনা যাবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব ঘটনাকে মব দাবি করা ভুল, অনেকেই কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মব বলছে। তবে মবকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না সরকার, মব বন্ধে সরকার কাজ করছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজানের পরপরই এই অভিযান শুরু করা হবে।’

তিনি বলেন, ‘আমরা কোনো সন্ত্রাসি, চাঁদাবাজ, সংঘবদ্ধ ক্রিমিনালদের আইনের বাইরে থাকতে দেব না। এটা এই সরকারের প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা। অন্যান্য সব ক্ষেত্রেও যাতে দেশের মানুষ স্বস্তিতে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বস্তিকর হয়, সেজন্য আমরা কাজ করছি। সারা দেশে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে আমাদের কর্মকাণ্ড চালু থাকবে এবং এ বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad