নতুন স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি, জেন্টল পার্ককে জরিমানা

নতুন স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রি, জেন্টল পার্ককে জরিমানা
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে পোশাকের গায়ে নতুন স্টিকার লাগিয়ে দাম বাড়িয়ে বিক্রির অভিযোগে ব্র্যান্ড শপ জেন্টল পার্কের আউটলেটকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই অভিযানে অননুমোদিত প্রসাধনী বিক্রি ও ভেজাল তথ্য দিয়ে পণ্য বিক্রির দায়ে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

এসময় আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে পোশাকের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগে জেন্টাল পার্ককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই মার্কেটে অন্য প্রতিষ্ঠানের উৎপাদিত পোশাক নিজেদের উৎপাদিত বলে বিক্রির দায়ে শৈল্পিক নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

এছাড়া নিষিদ্ধ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে ইন্টার লিংক কসমেটিকসকে ৫ হাজার টাকা এবং একই অপরাধে আর বি কালেকশনকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

জনস্বার্থে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান তিনি।

এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad