হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের (দাউদ খান) দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

রোববার ঢাকা অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন। ডেপুটি কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিষয়টি জানিয়েছেন।

আদালত জানায়, তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী ফয়সালের যেকোনো ইমিগ্রেশন চেকপয়েন্ট দিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরই মধ্যে ফয়সালকে দেশত্যাগে সহায়তার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠিয়েছে পুলিশ।

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ফেরার পথে ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে মারা যান ওসমান হাদি।

পরে ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বিমান দেশে এসে পৌঁছায়। পরে ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

অপরদিকে, এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাভেদ যাত্রাবাড়ী থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। হাদির মৃত্যুর পর মামলায় দণ্ডবিধির-৩০২ ধারার সংযোজন করেছে আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর