হাদি হত্যা: অস্ত্রসহ গ্রেপ্তার আসামিরা রিমান্ডে

হাদি হত্যা: অস্ত্রসহ গ্রেপ্তার আসামিরা রিমান্ডে
শরিফ ওসমান হাদি | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হত্যা মামলায় সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার সিবিউন দিউ ও সঞ্জয় চিসিমকে ফের তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

একই সঙ্গে ওসমান হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ নরসিংদী থেকে গ্রেপ্তার ফয়সালেরও তিন দিনের রিমান্ড দেয়া হয়েছে। এদিন তদন্ত কর্মকর্তার পৃথক দুই আবেদন নিয়ে রাষ্ট্রপক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত থেকে তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন

এর আগে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুইজনকে আটকের কথা জানায় বিজিবি। জিজ্ঞাসাবাদের পর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৮ ডিসেম্বর তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড দেয়। ২১ ডিসেম্বর দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ২৬ ডিসেম্বর দুই দফা রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া নতুন আসামি ফয়সালকে গত ১৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে অভিযান চালিয়ে আটক করে র‍্যাব-১১ এর একটি দল। অভিযানের সময় পানির ভেতর থেকে হাদি হত্যা ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এদিন ফয়সালকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ।

আরও পড়ুন

আবেদনে বলা হয়, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। মামলার এজাহারে প্রধান ও পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়ার তথ্য অনুযায়ী আসামি ফয়সালের দেখানো মতে নরসিংদী জেলার সদর মডেল থানাধীন তরোয়া বিল থেকে গত ১৬ ডিসেম্বর রাত ১১টার দিকে পিস্তল ও গুলি উদ্ধার করে। পরে নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

তদন্ত কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে ফয়সালের দেখানো মতে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পল্টনে চাঞ্চল্যকর ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। অস্ত্রের উৎস ও সরবরাহকারী সম্পর্কে জিজ্ঞাসাবাদ, হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার, ইন্ধনদাতাদের সনাক্ত ও গ্রেপ্তার, পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

এদিকে সীমান্তে পারাপারকারী চক্রের হোতা জনৈক ফিলিপ নামক ব্যক্তির অবস্থান সনাক্ত, গ্রেপ্তার, ফিলিপ ব্যতীত আর কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না, ফিলিপের সঙ্গে হত্যার মিশনে কে বা কারা যোগাযোগ করেছে তা জানার জন্য, ইন্ধনদাতা এবং অর্থদাতাদের সনাক্ত করার জন্য সিবিউন দিউ ও সঞ্জয় চিসিমকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড প্রার্থণা করেন তদন্ত কর্মকর্তা।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি মাথায় গুলিবিদ্ধ হন হন।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন হাদি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad