হাতিয়ার সাগুরিয়া বাজারে আগুন

হাতিয়ার সাগুরিয়া বাজারে আগুন
সাগুরিয়া বাজারে আগুন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগুরিয়া বাজারে আগুনের ঘটনায় হোটেল, গুদামঘর ও বসতঘরসহ সাতটি ঘর পুড়ে গেছে।

সোমবার রাত ৯টার সময় উপজেলার সাগুরিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত দুই কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়রা জানান, রাত ৯টার সময় সাগুরিয়া বাজার নকশিবাংলা রেস্টুরেন্টের চুলার আগুন থেকে অগ্নিকান্ড ঘটে। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের গুদামঘর ও বসতঘর পুড়ে যায়। এ সময় নকশিবাংলা রেস্টুরেন্ট, বাজারের ব্যবসায়ী প্রিয়তোষ বাবুর তিনটি গুদামঘর, বহুমুখী ও সাখাওয়াতের গুদামঘর এবং ফখরুলের বসতঘর পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত সবগুলো ঘর স্থানীয় ফখরুল ইসলাম ওরফে গাছ বেপারি ফখরুলের বলে জানা যায়।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জানান, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যায়। এবং প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad