হাতিয়ায় নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার, আটক ৪৬ জেলে

হাতিয়ায় নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ শিকার, আটক ৪৬ জেলে
হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৪৬ জন জেলেকে আটক করা হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৪৬ জন জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় পাঁচটি ট্রলারসহ আনুমানিক দুই টন ইলিশ জব্দ করা হয়।

সোমবার রাতে ভাসানচর ও হাতিয়ার মধ্যবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলা মৎস্য অফিস ও নৌ পুলিশের সহায়তায় ভাসানচর এবং হাতিয়ার মধ্যবর্তী এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ৪৬ জন জেলেকে আটক করা হয়েছে। পরে  তাদের হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাদের  বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইলিশের প্রজনন মৌসুম নিশ্চিত করতে এবং মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসন নিয়মিত এ ধরনের অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad