খাদ্য ও প্রাণিজ পণ্যের আমদানিতে বিদ্যমান সুরক্ষামূলক শুল্ক কমিয়েছে সরকার। এর ফলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশীয় বাজারের প্রতিযোগিতা বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রস্তাবিত বাজেটে জীবন্ত হাঁস, মুরগি ও টার্কির ওপর কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামানো হয়েছে। একইসঙ্গে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কও প্রত্যাহার করা হয়েছে।
উটপাখি ও ইমু আমদানির ক্ষেত্রেও একই ধরনের সুবিধা দেওয়া হয়েছে।
বিভিন্ন ধরনের মাছ এবং অয়েস্টার, স্ক্যালপ, মাশেল, কাটলফিশ ও ক্ল্যামসসহ সামুদ্রিক খাদ্যের ওপর কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামানো হয়েছে। পাশাপাশি আরডি প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া ভোজ্য অফালের কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামানো হয়েছে এবং ১০ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, এসব পরিবর্তন খাদ্যপণ্যের আমদানি ব্যয় কমাবে। তবে স্থানীয় উৎপাদকরা প্রতিযোগিতার চাপ বাড়ার আশঙ্কা প্রকাশ করতে পারেন।


