হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় সারজিসসহ আহত ৭

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় সারজিসসহ আহত ৭
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ৬ থেকে ৭ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। একই সঙ্গে সাংবাদিকদের বহনকারী একাধিক গাড়ি ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত টাইমস অব বাংলাদেশকে জানান, পদযাত্রা শেষে দলের নেতাকর্মী ও বহরে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এ সময় সারজিস আলমসহ ৬-৭ জন আহত হন।

এনসিপির দাবি, হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত ছিলেন। এ সময় সাংবাদিকদের বহনকারী একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়।

এ ছাড়া ক্যামেরা, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। দলটির আরও দাবি, এ ঘটনায় কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন।

হবিগঞ্জ সদর মডল থানার ওসি জাহিদ হোসেন বলেন, ‘এনসিপির পদযাত্রা শেষে ছাত্রদলের নেতারা বিক্ষোভ করেন। এতে উত্তেজনা দেখা দিলে আমরা ঘটনাস্থলে পৌছে কয়েকজন এনসিপি নেতাকে সার্কিট হাউজে পৌঁছে দিয়েছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad