হত্যা মামলায় ছেলেসহ হাজী সেলিম ৪ দিনের রিমান্ডে

হত্যা মামলায় ছেলেসহ হাজী সেলিম ৪ দিনের রিমান্ডে
ব্যবসায়ী মনির হত্যা মামলায় হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমের চারদিনের রিমান্ডে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমকে আরও চারদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।

ঢাকার শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় জুলাই আন্দোলন চলাকালে ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় এদিন আসামিদের আদালতের এজলাসে হাজির করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আরও পড়ুন

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। হাজী সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

গত বছরের ২ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে ১৪ নভেম্বর সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় অংশ নেন ঝুট ব্যবসায়ী মনির। ওইদিন দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad