পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার সস্ত্রীক তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এ সফরে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আরও জানানো হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।


