হজরত (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান ধর্ম উপদেষ্টার

হজরত (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান ধর্ম উপদেষ্টার
রাজধানীর গুলশানে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণই ইহকাল ও পরকালে পরিপূর্ণ সাফল্যের পথ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রোববার বিকালে রাজধানীর গুলশানে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানটি আয়োজন করে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপকমিটি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাচরণে জীবন পরিচালনা করলেই প্রকৃত কল্যাণ লাভ সম্ভব। আমরা যদি তাঁর আদর্শ মেনে চলতে পারি, তাহলে ইহকাল ও পরকালে সাফল্য অর্জন করা সম্ভব হবে।’ সর্বক্ষেত্রে রাসুল (সা.)-এর সীরাত অনুসরণের জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

পাপ থেকে বিরত থাকার ওপর গুরুত্ব আরোপ করে ধর্ম উপদেষ্টা বলেন, পাপ মানুষকে ধ্বংস করে দেয়। ভুল হলে তওবা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, পাপের পথ ছেড়ে সৎপথে ফিরে আসতে হবে।

আরও পড়ুন

তিনি সকলকে সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনের অনুরোধ করেন।

হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো হালাল রোজগার। হারাম পথে অর্জিত ধনসম্পদে পুষ্ট শরীর বেহেশতে প্রবেশ করতে পারবে না। ‘এতে নামাজ, রোজা, হজ ও জাকাত—কোনো ইবাদতই কবুল হবে না,’ বলেন তিনি। সৎপথে উপার্জনের জন্য তিনি সকলকে উৎসাহিত করেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পুণ্যের জন্য পুরস্কার আর পাপের জন্য কঠিন শাস্তি রয়েছে। ‘দুদকের হাত থেকে বাঁচলেও আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই,’ উল্লেখ করে তিনি সব ধরনের অনিয়ম ও খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির সভাপতি মেজর (অব.) এ মতিন চৌধুরী। মসজিদ কমিটির সহসভাপতি লুৎফুল কবির সাদীসহ অন্যান্যরাও এ সময় বক্তব্য দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad