স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের পরিবর্তে ১৬ এপ্রিল বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুনর্নির্ধারিত তারিখের জন্য নতুন আমন্ত্রণপত্র পাঠানো হবে না। আগের প্রেরিত আমন্ত্রণপত্র দিয়েই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।


