স্বপ্নে ৬৪০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

স্বপ্নে ৬৪০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
Advertisement
Advertisement

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে ৬৪০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

এসিআই লজিস্টিকস দেশের সবচেয়ে বড় খুচরা বিক্রয় চেইন স্বপ্ন পরিচালনা করে।

ঘোষণা অনুযায়ী, এসিআই লজিস্টিকস লিমিটেডের ইস্যু করা এক হাজার টাকা মূল্যমানের ৬৪ লাখ রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ারে বিনিয়োগ করবে এসিআই।

ঢাকা স্টক এক্সচেঞ্জে রোববার দেওয়া এক ঘোষণায় এসিআই জানায়, ২৯ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই বিনিয়োগ অনুমোদন করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad