স্ত্রীসহ বীমা কর্তৃপক্ষের সাবেক প্রধানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

স্ত্রীসহ বীমা কর্তৃপক্ষের সাবেক প্রধানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন এবং তার স্ত্রী জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে ১৪ কোটি টাকারও বেশি অর্থ গোপন করার অভিযোগে দুটি আলাদা মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার নিজের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক আখতার হোসেন।

দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, এম মোশাররফ হোসেন ২০২২ সালের ২৫ জুলাই ৪ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৬৭৭ টাকার সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন। তবে দুদকের অনুসন্ধানে দেখা গেছে, তিনি ১ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার ৩ টাকা গোপন করেছেন।

এছাড়া দুদক তার স্ত্রী জান্নাতুল মাওয়ার ১৩ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার ৯২৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পেয়েছে, যেখানে তার গ্রহণযোগ্য আয় ছিল ৪৯ লাখ ৭৫ হাজার ৫৫৬ টাকা।

আরও পড়ুন

দুদকের অভিযোগ, জান্নাতুল মাওয়া তার স্বামীর সহায়তায় অবৈধভাবে ১৩ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ৩৭৩ টাকা অর্জন করেছেন এবং সেই অর্থ প্রক্রিয়াজাত করেছেন।

এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন এবং দণ্ডবিধির একটি ধারা অনুযায়ী দুটি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর