সৈয়দ আব্দুল হাদীকে সম্মাননা দিচ্ছে শিল্পকলা

সৈয়দ আব্দুল হাদীকে সম্মাননা দিচ্ছে শিল্পকলা
Advertisement
Advertisement

অনন্য কণ্ঠের অধিকারী সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে সম্মাননা দিতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ছয় দশকের বেশি সময় ধরে বাংলা গানকে সমৃদ্ধ করার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা।

জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজন করা হয়েছে ‘কালজয়ী কণ্ঠ: শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী’ নামের এক অনুষ্ঠানের। সেখানে এই শিল্পীকে সম্মাননা দেওয়া হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।

‘এমনও তো প্রেম হয়’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’, ‘যেও না সাথি’, ‘চক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, কিংবা ‘আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার’সহ এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

ছয় দশকের বেশি সময়ের সংগীতজীবনে পাঁচবার ‘শ্রেষ্ঠ গায়ক’ শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই শিল্পী। এ ছাড়া ২০০০ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে পান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad