সেঁজুতি সাহা পেলেন সাবিন ভ্যাকসিন অ্যাওয়ার্ড

সেঁজুতি সাহা পেলেন সাবিন ভ্যাকসিন অ্যাওয়ার্ড
বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি সাহা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি সাহা যুক্তরাষ্ট্রভিত্তিক সাবিন ভ্যাকসিন ইনস্টিটিউটের ‘রাইজিং স্টার’ অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ভ্যাকসিন, টিকাদান ও মহামারি প্রস্তুতি জোরদারের জন্য কাজ করে। মঙ্গলবার ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়।

‘রাইজিং স্টার’ অ্যাওয়ার্ডটি এমন প্রারম্ভিক পর্যায়ের বিজ্ঞানীদের সম্মান জানায়, যারা ভ্যাকসিন বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং টিকাদান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেঁজুতি সাহা বিশ্বের প্রথম বাংলাদেশি এবং দক্ষিণ এশিয়ার প্রথম বিজ্ঞানী হিসেবে এই সম্মান অর্জন করলেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠান ১২ মে জাতীয় বিজ্ঞান একাডেমিতে, ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। এতে বিশ্বখ্যাত বিজ্ঞানী, ভ্যাকসিন সমর্থক ও গ্লোবাল হেলথ নেতারা অংশ নেবেন।

সেঁজুতি সাহা বর্তমানে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছেন। তার গবেষণা মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশে ভ্যাকসিন নীতি নির্ধারণে বিজ্ঞানসম্মত তথ্য সরবরাহের দিকে কেন্দ্রীভূত।

আরও পড়ুন

গত এক দশকে তিনি টাইফয়েড, শ্বাসকষ্টজনিত সংক্রমণ (বিশেষ করে আরএসভি), নবজাতক সংক্রমণ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সে গবেষণা পরিচালনা করেছেন। তার দল ক্লিনিক্যাল নজরদারি, জেনোমিকস এবং জনস্বাস্থ্য তথ্য একত্রিত করে রোগের প্রকৃতি ও টিকাদান কর্মসূচির বাস্তব প্রভাব চিহ্নিত করেছে। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) নিয়ে তাদের কাজ বাংলাদেশের ভ্যাকসিন প্রবর্তন ও নীতিনির্ধারণে সহায়ক হয়েছে।

ল্যাবের বাইরে সেঁজুতি সাহা বৈজ্ঞানিক সক্ষমতা বাড়ানোর প্রবক্তা। তিনি যুব বিজ্ঞানীদের প্রশিক্ষণ ও মেন্টরিংয়ের মাধ্যমে শিক্ষার সুযোগ সম্প্রসারণে নেতৃত্ব দিয়েছেন।

তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে মলিকুলার জেনেটিকসে পিএইচডি অর্জন করেন। তিনি দ্য হসপিটাল ফর সিক চিলড্রেন ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পোস্টডক্টরাল প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর