সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না জামায়াত: হর্ষবর্ধন শ্রিংলা

সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবে না জামায়াত: হর্ষবর্ধন শ্রিংলা
হর্ষবর্ধন শ্রিংলা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।

ট্রেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জামায়াতে ইসলামীর জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, জামায়াত কখনো ৫ থেকে ৭ শতাংশের বেশি ভোট পায়নি এবং তাদের পর্যাপ্ত জনসমর্থন নেই।

শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে, ভারত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায়।

আরও পড়ুন

একই সঙ্গে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের সুযোগ থাকবে। তবে বর্তমান পরিস্থিতিতে এমন পরিবেশের অভাব রয়েছে বলেও মনে করেন তিনি।

জানা গেছে, বাংলাদেশে বর্তমানে নির্বাচনের আয়োজন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা এবং নিরাপত্তাজনিত উদ্বেগ বিরাজ করছে। নির্বাচন আদৌ হবে কি না এবং হলেও তা কোন পরিস্থিতিতে হবে, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, কেবল অস্বচ্ছ বা কারচুপির নির্বাচনের মাধ্যমেই তাদের ক্ষমতায় আসার সুযোগ তৈরি হতে পারে, অন্যথায় গণতান্ত্রিক উপায়ে তাদের জয়ী হওয়া প্রায় অসম্ভব।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad