সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম

সুযোগ বারবার আসে না: নজরুল ইসলাম
Advertisement
Advertisement

সংসদ নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সুযোগ বারবার আসে না।‘

বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে সব শ্রেণি-পেশার মানুষের কথা বলা হয়েছে, বিশেষ করে শ্রমিকদের কথা উল্লেখ রয়েছে। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে মানুষকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে। শহীদ জিয়া যেসব কাজ শুরু করেছিলেন, আমরা সেগুলো শেষ করার চেষ্টা করতে পারব।’

বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘কিছুদিনের মধ্যে নির্বাচনের পরিস্থিতি আসছে। আমাদের ভাবতে হবে, যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদের মনোনীত করা হবে, তাদের বিজয়ী করতে সবাই মিলে কাজ করতে হবে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, যারা এখানে উপস্থিত আছেন, তারা সবাই মিলে চেষ্টা করবেন—শুধু ঢাকায় নয়, যেখানেই বাড়ি, যোগাযোগ আছে—সব জায়গায় চেষ্টা করবেন, যাতে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়।’

নজরুল ইসলাম খান আরও বলেন, ‘বাংলাদেশে গত কয়েক বছরে কোটিপতির সংখ্যা সাংঘাতিক রকমে বেড়েছে। বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বেশি। এটা উদ্বেগের বিষয়। অথচ বাংলাদেশে কোটি কোটি মানুষ আরও বেশি দরিদ্র হয়ে গেছে। এই উন্নয়ন, আসলে এটা অসম উন্নয়ন। কিছু মানুষ আরও বড় লোক হবে, কিছু মানুষ আরও দরিদ্র হবে। এটা সকলের জন্য উন্নয়ন না।’

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন তুলে ধরে বলেন, ‘শহীদ জিয়া চেয়েছিলেন সবার জন্য উন্নয়ন। তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছিলেন দেশে ও বিদেশে। এজন্যই তিনি শিল্প প্রতিষ্ঠা করেছিলেন, যাতে এসব শিল্পে লোকের বেশি কর্মসংস্থান হয়। তিনি কৃষির পাশাপাশি শিল্প উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। ক্ষুদ্র ও কুটির শিল্পকে নানাভাবে সহযোগিতার ব্যবস্থা করেছিলেন।’

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবীর খান, ফিরোজ উজ জামান মোল্লা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ শ্রমিক নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad