সুন্দরবনে জলদস্যু নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী 

সুন্দরবনে জলদস্যু নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী 
রোববার সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সুন্দরবনে জলদস্যু নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, ‘সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ ও বনের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে জলদস্যু নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠী যাতে নির্ভয়ে কাজ করতে পারেন সেই পরিবেশ ফিরিয়ে আনা হবে।’

প্রতিমন্ত্রী রোববার সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ পদক্ষেপের কথা জানান। 

সুন্দরবন অঞ্চলের জলদস্যু দমন বিষয়ে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত এ মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।

সভায় বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা সুন্দরবন থেকে বনদস্যু-জলদস্যু মুক্ত করার ব্যাপারে  বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বনের জলদস্যু নির্মূলে প্রতিরোধ জরুরি নাকি আত্মসমর্পণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া উচিত সে বিষয়ে সভায় ভিন্ন ভিন্ন মত দেন বক্তারা।

২০১৮ সালে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়। ওই সময় বনের জলদস্যুরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও জাতীয় নির্বাচনের আগে আবার পুরোনো পেশায় ফিরে যান তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর