সিলেটে বজ্রপাতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ১

সিলেটে বজ্রপাতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ১
প্রতীকী ছবি, ইউকি
Advertisement
Advertisement

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার হাল হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও এক জেলে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলাসংলগ্ন হাল হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কালারবাজার এলাকার সাবির আলী (৪০) ও হামিদ মিয়া (৪৫)। এ ঘটনায় ওই এলাকার হাবিল মিয়া নামের আরও একজন নিখোঁজ রয়েছেন।

তারা সবাই পেশায় জেলে ছিলেন। নিহত হামিদ মিয়া ও নিখোঁজ হাবিল মিয়া সম্পর্কে ভাই বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই তিন জেলে একটি নৌকা নিয়ে জুড়ি নদীর পার্শ্ববর্তী হাল হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে নৌকার ভেতরেই সাবির ও হামিদের মৃত্যু হয় এবং তাদের সঙ্গে থাকা হাবিল মিয়া নৌকা থেকে হাওরের পানিতে ছিটকে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ হাবিল মিয়াকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হাওরে তল্লাশি অভিযান চালাচ্ছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, নিহত দুই জেলের মরদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad