সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
নিহত আতিকুর রহমান | ফাইল ছবি
Advertisement
Advertisement

সিলেটের জৈন্তাপুরে পাথরবাহী ট্রাকচাপায় আতিকুর রহমান নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিকাল ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আতিকুর রহমান জৈন্তাপুর মডেল থানায় কর্মরত ছিলেন। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, একটি মামলার তদন্তকাজে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আতিকুর রহমান। এ সময় তামাবিলগামী পাথরবাহী একটি ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন।

পরে তাকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad