সিলেটে একটি বাসা থেকে বাঁশ ও লাঠিসোঁটা উদ্ধার

সিলেটে একটি বাসা থেকে বাঁশ ও লাঠিসোঁটা উদ্ধার
সিলেটে একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় লাঠিসোঁটা ও সংঘর্ষে ব্যবহারের উপযোগী বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমাণ বাঁশ ও লাঠিসোঁটা উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার রাতে মৌবন আবাসিক এলাকার ওই বাসায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌবন এলাকায় গিয়ে একটি বাসা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল সংখ্যক লাঠিসোঁটা ও সংঘর্ষে ব্যবহারের উপযোগী বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোটের দিন সম্ভাব্য সংঘাত-সহিংসতার উদ্দেশ্যে এসব সরঞ্জাম মজুত রাখা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

তবে কার বাসা থেকে এসব বাঁশ ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।

এদিকে, সিলেট-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীরের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এ ধরনের ঘটনায় জনমনে অস্বস্তি তৈরি হয়েছে।

তার অভিযোগ, প্রতিপক্ষ প্রার্থী নির্বাচন বানচাল করতে কর্মী-সমর্থকদের দিয়ে এমন প্রস্তুতি নিতে পারেন। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad