সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
দুর্ঘটনা কবলিত বাস সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ‘সকালে রংপুর থেকে বুসরা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বগুড়া হয়ে ময়মনসিংহে যাচ্ছিল। নলকায় পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হোরগাতী ব্রীজের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন।’

খবর পেয়ে পুলিশ হতাহতের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। তবে এখনো হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad