নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব-১১ । বুধবার দুপুরে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার আরপিও অবদা কলোনি এলাকা থেকে জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয় মনোয়ারা জুট মিলের পাশের ঝোপে স্কচটেপে মোড়ানো অবস্থায় একটি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল ও শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।
উদ্ধার করা অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


