সিডিএ’র নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

সিডিএ’র নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন
বেলায়েত হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

উপ-সচিব গোলাম রব্বানীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ ধারা ৭ (১) অনুযায়ী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ এক বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (গ্রেড ২) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

জনস্বার্থে জারি করা আদেশে আরও বলা হয়, এ নিয়োগের অন্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। গত ১৭ বছরে আওয়ামী শাসনামলের বিভিন্ন সময়ে হামলা, মামলার শিকার হয়ে কয়েকবার কারাভোগ করেন তিনি। এমনকি বিদেশেও দলের কর্মসূচিতে অংশ নিয়ে জেলে যেতে হয় তাকে।

পোড় খাওয়া নেতা প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়নকালে ছাত্রদল থেকে জাতীয়তাবাদী রাজনীতিতে আসেন। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad