সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি
Advertisement
Advertisement

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এস নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

রোববার দুপুর সাড়ে ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার সঙ্গে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইসমাইল জবিউল্লাহ ও ড. মোহাম্মদ জকরিয়া।

এর আগে গত সোমবারও সিইসির সঙ্গে বৈঠক করেছিল বিএনপি। সেদিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad