তারেক চাইলে যেকোনো এলাকার প্রার্থী হতে পারবেন: রিজভী

তারেক চাইলে যেকোনো এলাকার প্রার্থী হতে পারবেন: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় নেতা হিসেবে উল্লেখ করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তিনি চাইলে দেশের যেকোনো এলাকা থেকেই ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারেন।’

রিজভী বলেন, ‘তারেক রহমান সারাদেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রতীক। দেশের মানুষ তাকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করায় যেকোনো এলাকা থেকেই তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।’

রোববার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেণ তিনি।

রিজভীর মতে, তারেক রহমানের জন্য রাজধানী ঢাকা থেকে নির্বাচন করা যেমন যৌক্তিক, তেমনি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকে নির্বাচন করাও যৌক্তিক। কারণ অতীতে ওই এলাকা থেকে নির্বাচন করে খালেদা জিয়া একাধিকবার নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

তিনি বলেন, ‘তারেক রহমান যেখান থেকে উপযুক্ত মনে করবেন, সেখান থেকেই নির্বাচন করবেন এবং তার জনপ্রিয়তার কারণে কোনো এলাকাতেই তার প্রার্থিতা নিয়ে বাধা থাকবে না।’

বাংলাদেশে এখনো আধিপত্যবাদের ছায়া বিস্তৃত রয়েছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, একটি মহল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এতটাই শক্তিশালী যে অতীতের মতো ভবিষ্যতেও এসব অপচেষ্টা ব্যর্থ হবে।

এ সময় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাসাসের সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, ‘গান, কবিতা, নাটক ও সাহিত্যচর্চার মাধ্যমে তারা জাতিকে উদ্বুদ্ধ করবেন এবং একটি শক্তিশালী জাতীয় সংস্কৃতি গড়ে তুলবেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad