মায়ের জন্য দেশবাসীর দোয়া চাইলেন তারেক রহমান

মায়ের জন্য দেশবাসীর দোয়া চাইলেন তারেক রহমান
মা খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান। ছবি: তারেক রহমানের ফেসবুক পেজ
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার ভোরে বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এর আগে শনিবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান। সেখানে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সভায়ও অংশ নেন তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী চিকিৎসক জোবাইদা রহমানও।

মেডিকেল বোর্ডের ওই সভা শেষে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন সময় পার করছেন।

পরে রোববার সকাল ৬টায় দলের মিডিয়া সেল জানায়, মায়ের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তারেক রহমান।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে দেশ–বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad