বিশেষ অবদান রাখা নাগরিকদের পদক দেবে ডিএনসিসি

বিশেষ অবদান রাখা নাগরিকদের পদক দেবে ডিএনসিসি
ডিএনসিসি ভবন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে সম্মাননা জানাতে ‘নাগরিক পদক’ দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেন।

তিনি জানান, এ লক্ষ্যে যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য ইতোমধ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, গঠিত কমিটি নাগরিক পদকের জন্য প্রাপ্ত আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে। যাচাই শেষে যোগ্য প্রার্থীদের একটি খসড়া তালিকা প্রস্তুত করে তা চূড়ান্ত অনুমোদনের জন্য ডিএনসিসির বোর্ড সভায় উপস্থাপন করা হবে।

এর আগে ডিএনসিসির প্রশাসক নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে অবদান রাখা গুণীজন ও সফল প্রতিষ্ঠানকে নাগরিক পদক দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার শুরু হলো পুরস্কার দেওয়ার কাজ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad