সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, টয়লেটের ট্যাংকে মিলল লাশ

সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, টয়লেটের ট্যাংকে মিলল লাশ
মরদেহ উদ্ধারের পর এলাকাবাসীর ভিড়। বৃহস্পতিবার দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বারইপাড়া গ্রামে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক স্কুলশিক্ষিকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে টয়লেটের ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির পাশে পরিত্যাক্ত টয়লেটের ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত স্কুলশিক্ষিকার নাম গীতা রানী (৪৫)। তিনি উপজেলার একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে গীতা রানী টের পেলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের টাংকে ফেলে দেয় তারা।

সকালে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১১টার দিকে টয়লেটের টাংকে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad