সালমানকে ‘গুন্ডা’ বললেন ‘দাবাং’ নির্মাতা

সালমানকে ‘গুন্ডা’ বললেন ‘দাবাং’ নির্মাতা
সালমান খান ও অভিনব কাশ্যপ
Advertisement
Advertisement

‘দাবাং (২০১০) পরিচালক অভিনব কাশ্যপের সঙ্গে সালমান খানের পরিবারের সঙ্গে তিক্ততা অনেক বছর ধরেই। সে দ্বন্দ্ব নতুন করে আবার সামনে আনলেন অভিনব। ভারতীয় গণমাধ্যমগুলোর সঙ্গে সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘দাবাং ২’ পরিচালনা করতে রাজি না হওয়ায় খানের পরিবার তার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করে।

সালমান সম্পর্কে অভিনব সরাসরি বলেন,“সালমান আসলে অভিনয়ে আগ্রহী নন। গত ২৫ বছর ধরে তিনি শুধু সেলিব্রিটি পাওয়ার নিয়েই ব্যস্ত, অভিনয়ে নয়। তিনি সেটে আসেন মানে যেন বড় উপকার করছেন! প্রকৃতপক্ষে তিনি একজন গুন্ডা। আমি আগে জানতাম না, ‘দাবাং’ করার পর বুঝেছি। সালমান বেয়াদপ এবং খারাপ মানুষ।”

খান পরিবারকে ‘প্রতিহিংসাপরায়ণ’ বলে অভিযোগ করে অভিনব আরো বলেন,“খান পরিবার গোটা ইন্ডাস্ট্রি দখল করে রাখতে চায়। তারা প্রতিহিংসাপরায়ণ। যদি তাদের সঙ্গে একমত না হন, তারা আপনার পিছনে লেগে যাবে। সালমানই বলিউডে ‘স্টার সিস্টেম’-এর জন্মদাতা।”

অভিনবের ভাই চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের বাজে অভিজ্ঞতা নিয়েও এদিন সরাসরি কথা বলেন অভিনব। জানান, তাঁর ভাই অনুরাগ কাশ্যপও একই অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তেরে নাম (২০০৩)-এর সময়।

তার ভাষায়,“অনুরাগই ‘তেরে নাম’-এর স্ক্রিপ্ট লিখেছিল। কিন্তু বনির (বনি কাপুর) সঙ্গে ঝামেলায় জড়িয়ে সে ছবি ছেড়ে দেয়। তাকে এই ছবির চিত্রনাট্যকার হিসেবে ক্রেডিটও দেওয়া হয়নি। যেটা আমার সঙ্গেও ঘটেছে।”

অভিনবের মতে, ভালো ছবির ভিত্তি ভালো চিত্রনাট্য, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষমতাবান পরিবারগুলো নিজেদের মতো করে সব কিছু নিয়ন্ত্রণ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad