সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে রুল নিষ্পত্তির নির্দেশ

সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে রুল নিষ্পত্তির নির্দেশ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নির্বাচনের ফলাফল প্রকাশ, গেজেট বিজ্ঞপ্তি ও শপথ স্থগিত থাকবে।

মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয়।

এর আগে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। হাইকোর্ট নির্বাচন কমিশনের ওই আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার নির্দেশ দেয়। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী নুরুল আমিন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ নুরুল আমিনের আবেদন মঞ্জুর করলে সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশ নেওয়ার পথ খোলে।

তবে আদালতের নির্দেশে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত রাখার কথা বলা হয়। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আদালতের ওই আদেশের কারণে এখনও ফলাফল প্রকাশিত হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad