রাজধানীতে ছিনতাইকারীদের হামলায় ওসি-এসআই আহত, আটক ৪

রাজধানীতে ছিনতাইকারীদের হামলায় ওসি-এসআই আহত, আটক ৪
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের ধরতে গিয়ে তাদের চাপাতির আঘাতে ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা জখম হয়েছেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মোট চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে আদাবর থানার নবোদয় হাউজিং ডেলটা গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আদাবরে এক বিকাশ দোকানদারকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার পর ওসি জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ বেড়িবাঁধ এলাকার একটি কক্ষে অভিযানে যায়।

এ সময় সেখানে অবস্থানরত ছিনতাইকারীরা চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওসি জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণ আহত হন।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা এবং তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, হামলার মুখে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ রাসেল ও আমিরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া জয় ও কাশেম নামের আরও দুজনকে আটক করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad