সারা দেশে খেলার মাঠ স্থাপনে কাজ করছে সরকার: আমিনুল হক

সারা দেশে খেলার মাঠ স্থাপনে কাজ করছে সরকার: আমিনুল হক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সারা দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়ন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং সে লক্ষ্যেই আমাদের মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। খেলাধুলাকে একটি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ছাড়া জাতীয় দলের সব পর্যায়ের খেলোয়াড়দের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগও নেওয়া হয়েছে।’

তিনি জানান, প্রান্তিক পর্যায়ে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি আগামী ৩০ এপ্রিল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলার মাঠের কোনো বিকল্প নেই।’

আরও পড়ুন

সভায় দেশের প্রতিটি অঞ্চলে খেলার সুযোগ বাড়াতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে প্রতিটি ইউনিয়নের মাঝামাঝি স্থানে একটি করে স্থায়ী খেলার মাঠের জন্য জায়গা নির্ধারণ, প্রতিটি উপজেলায় একটি করে খেলার মাঠ স্থাপনের জন্য জমি চিহ্নিত করা এবং ঢাকা মহানগরের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের মাঝামাঝি তিন থেকে চার বিঘা আয়তনের একটি করে খেলার মাঠ স্থাপন।

এ ছাড়া ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে একটি করে আধুনিক ফুটসাল মাঠ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সা রাদেশে অব্যবহৃত বা পরিত্যক্ত জায়গা চিহ্নিত করে তা খেলার মাঠ হিসেবে ব্যবহারের উপযোগী করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাঠগুলো চিহ্নিত করার পর তা পরিদর্শনের জন্য একটি সচিব কমিটি গঠন করা হবে।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রীড়া অবকাঠামো উন্নয়নে নেওয়া এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad