সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন

সাবেক সিইসি শামসুল হুদা মারা গেছেন
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রয়েছে। তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে জানাজা শেষে দাফন করা হবে।

এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

তিনি ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হন। দীর্ঘদিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

চাকরি জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন নির্বাচন কমিশন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad