সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত

সাবেক মেয়র আইভীর জামিন স্থগিত
সেলিনা হায়াৎ আইভী, সাবেক সিটি মেয়র, নারায়ণগঞ্জ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।

বুধবার রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন।

এদিন আদালতে আইভীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী মোতাহার হোসেন সাজু। এ ছাড়া রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

এর আগে, গত রোববার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ আইভীর জামিন ঘোষণা করেন। এদিন তার জামিনের বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেয় আদালত। পরে একই দিন তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আরও পড়ুন

গত ৯ মে সেলিনা হায়াৎ আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত তাকে আবারও কারাগারে পাঠান। এক পর্যায়ে জামিনের জন্য আবেদন করলে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।

গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হন মিনারুল ইসলাম। পরে তাকে ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। এর পরদিন গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় নিহত মিনারুলের ভাই নাজমুল হক ওই বছরের ২৩ সেপ্টেম্বর মামলা করেন। মামলায় আইভীসহ ১৩২ জনকে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা হিসেবে আরও ৩০০ জনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে আইভী মামলার ১২ নম্বর এজাহারভুক্ত আসামি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad