সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: ৩ দিনের রিমান্ডে বাবা

সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা: ৩ দিনের রিমান্ডে বাবা
ফাইল ফটো
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের মেয়েকে আছড়ে হত্যার অভিযোগে করা মামলায় বাবা কবির ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

রোববার বিকালে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই সন্ধ্যায় সাত মাস বয়সী রাফা মনি কবিতাকে আছাড় মারেন বাবা কবির ইসলাম। পরদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। তবে ঘটনার দিনই স্থানীয়রা বাবা কবির ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এ ঘটনায় ১৭ জুলাই তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। পরে কবিরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন

গত ২৩ জুলাই আসামির তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মেহেদী হাসান ফয়সাল। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ রোববার দিন রাখেন । শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরে। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।
কবির মাদক সেবন করে প্রায়ই স্ত্রী লিমাকে মারধর ও গালিগালাজ করতেন। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে বুধবার বাবাকে দেখতে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান লিমা। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

কবির ক্ষিপ্ত হয়ে রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর উঠিয়ে রাস্তায় আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফা মনির মৃত্যু হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad