সাত জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত

সাত জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোগো। ছবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Advertisement
Advertisement

মেয়াদোত্তীর্ণ হওয়ায় যশোর-ঝিনাইদহসহ দেশের সাতটি জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, জামালপুর, চুয়াডাঙ্গা ও বরিশাল জেলা শাখা এবং সংশ্লিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটিগুলোর মেয়াদ অতিক্রান্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।

২০২৪ সালের নভেম্বর মাসে গঠিত জেলা আহ্বায়ক কমিটির মেয়াদ ছিল ছয় মাস। এ বছরের এপ্রিলে কমিটির কার্যকাল শেষ হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, শুধু জেলা নয়, সংশ্লিষ্ট উপজেলার কমিটিগুলোও একইসঙ্গে স্থগিত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad