সাতক্ষীরায় হিমসাগর সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু

সাতক্ষীরায় হিমসাগর সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
শুক্রবার থেকে বাজারে উঠেছে সাতক্ষীরার জনপ্রিয় হিমসাগর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাতক্ষীরায় জনপ্রিয় হিমসাগর আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। শুক্রবার থেকে বাজারে তুলেছেন চাষিরা। প্রশাসনের ঘোষিত আম ক্যালেন্ডার অনুযায়ী, জেলার আমচাষিরা গাছ থেকে হিমসাগর সংগ্রহ শুরু করেছেন।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, হিমসাগর আম এখন পরিপক্ব হওয়ায় এদিন থেকে চাষিরা তা বাজারজাত করতে পারবেন। এ ছাড়া, আগামী ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম বাজারজাত করা যাবে।

শহরের কুখরালী এলাকার আমচাষি হাফিজুল ইসলাম খোকার বাগান থেকে ইংল্যান্ড ও ইতালিতেও যাচ্ছে হিমসাগর। তিনি জানান, তার বাগান থেকে চার টন হিমসাগর আম বিদেশে রপ্তানি হচ্ছে। প্রতি মণ আম তিন হাজার টাকায় বিক্রি করেছেন।

এর আগে, গত ৫ মে গোবিন্দভোগ ও গোপালভোগ আম সংগ্রহের মাধ্যমে জেলার আম বাজারজাত কার্যক্রম শুরু হয়। এ বছর জেলায় ৭০ হাজার ৯০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০০ মেট্রিক টন আম বিদেশে রপ্তানির আশা করা হচ্ছে।

এদিকে শহরের সুলতানপুর বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতি মণ হিমসাগর আম ১ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর আমের দাম কিছুটা কম। বাজারে আমের সরবরাহ বেশি হলেও ক্রেতা তুলনামূলক কম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad