সাতক্ষীরায় পানিতে ডুবে ৫ শিশু-কিশোর নিহত

সাতক্ষীরায় পানিতে ডুবে ৫ শিশু-কিশোর নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরার চার উপজেলায় আলাদা আলাদা ঘটনায় পানিতে ডুবে চার শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে।  সোমবার সাতক্ষীরা সদর, কলারোয়া, আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর আবাসন প্রকল্পে ইসমাইল হোসেনের শিশু কন্যা খাদিম অসাবধানবশত পুকুরের পানিতে পড়ে ডুবে মারা গেছে। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে দুই বছরের শিশু ইরফান খাঁ দুপুরে বাড়ির পাশে ডোবা পড়ে মারা যায়। সে কেড়াগাছি গ্রামের ইকরাম খাঁর ছেলে।

এদিকে, আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে দেড় বছরের শিশু ঈশিতা সানার মৃত্যু হয়েছে। সানা বামনডাঙ্গা গ্রামের মহেন্দ্র নাথ সানার ছোট মেয়ে। সে বড় বোন মমতা সানার (৪) সঙ্গে বাড়ির পাশের পুকুরে গেলে অসাবধানতাবশত ঈশিতা পানিতে পড়ে যায়। সানার তাকে তুলতে না পেরে বাড়িতে খবর দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করলে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন

অপরদিকে, কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর গ্রামে মো. সিরাজুল ইসলামের মেয়ে লামিসা খাতুন (১৯ মাস) মারা গেছে।  দুপুরে বাড়ির উঠানের পাশের পুকুর ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামে ফয়সাল হোসেন (১৬) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোর পানিতে ডুবে মারা গেছে। দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ পাওয়া যায়। রোববার সন্ধ্যায় থেকে সে নিখোঁজ ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মৃতদের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহগুলো দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad