সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মারা গেছেন

সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মারা গেছেন
Advertisement
Advertisement

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেচিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে শনিবার বেলা দেড়টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে ভর্তির পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী বিকাল চারটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

তানভীর মাহমুদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, তানভীর মাহমুদ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে কারা হেফাজতে চিকিৎসাধীন ছিলেন।

২০২৪ সালের ১৯ মার্চ সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, জেসমিন ইসলামসহ নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পাঁচ কোটি টাকা জরিমানা করেছেন আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad