সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছে আদালত।

সোমবার মামলার তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। তবে এদিন সংস্থাটির পক্ষে প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত নতুন করে এই তারিখ ধার্য করেন।

দুদকের জিআর শাখার কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এই মামলার অপর আসামিরা হলেন, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজি ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিও একাউন্টে অবৈধভাবে সিরিজ ট্রানজেকশন, প্রতারণামূলক একটিভ ট্রাডিং, গেম্বলিং ও স্পেকুলেশনের মাধ্যমে শেয়ারবাজারে কৃত্রিমভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বাড়িয়ে বাজারে কারসাজি করেন। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারান। এতে সাধারণ বিনিয়োগকারীদের ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা ক্ষতি হয়েছে বলে এজাহারে বলা হয়।

এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের ১৭ জুন মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad