জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তুলে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ দুদক অভিযোগ করে, সাংবাদিক আনিস আলমগীরের মোট সম্পদ ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা। তিনি আয়কর নথিতে নীট সম্পদ উল্লেখ করেছেন ৫৭ লাখ ৯৯ হাজার ৬৬৮ টাকা।
দুদকের অভিযোগ, আনিস আলমগীর ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার তথ্য গোপন করেছেন।


