সহকারী শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা

সহকারী শিক্ষকদের কর্মবিরতি, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা
ঢাকার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চার দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছেন। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘বার্ষিক পরীক্ষা’ অনুষ্ঠিত হচ্ছে না।

সোমবার সকাল থেকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

এর মধ্যে রোববার ঢাকা কলেজিয়েট স্কুলে নোটিশ দিয়ে সোমবার থেকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ও শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয়েও পরীক্ষা নেওয়া হয়নি।

বার্ষিক পরীক্ষা দিতে এসে ফিরে যাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

এ বিষয়ে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক জানান, মন্ত্রণালয় যদি তাদের দাবিগুলো পূরণের বিষয়ে রূপরেখাসহ সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন, তাহলে শিক্ষার্থী ও জাতীয় স্বার্থে কর্মবিরতি তারা রাখবেন না।

এদিকে, খাগড়াছড়িতে পাঁচটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি শুরু করেছেন। এতে সদ্য জাতীয়করণ করা নয় উপজেলার নয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মসূচিতে সর্মথন করেছেন।

খাগড়াছড়ির সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক ইউছুফ আদনান জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

আরও পড়ুন

সরকার যদি তাদের দাবি মেনে নেয় তাহলে শুক্রবার ও শনিবার পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবেন। তবে দাবি আদায় না  হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

বার্ষিক পরীক্ষা দিতে এসে কর্মবিরতির কারণে বিদ্যালয় বন্ধ পাওয়ায় ক্ষুদ্ধ অভিভাবকরা। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

তবে, পাবনায় সহকারী শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির মধ্যে ‘বার্ষিক পরীক্ষা’ নিচ্ছেন প্রধান শিক্ষকরা।

পাবনার সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজিনা খাতুন বলেন, ‘সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকলেও কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করতে হবে। তাই নিজেদের চেষ্টায় আমার কৌশলে বার্ষিক পরীক্ষা নিচ্ছি। যদিও একার পক্ষে পরীক্ষা গ্রহণ করতে গিয়ে সমস্যা ও কষ্ট হচ্ছে।’

এর আগে, রোববার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটিকে বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দাবিতে কর্মবিরতির ঘোষণা দেয় সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির বিবৃতিতে বলা হয়, ২৪ নভেম্বর থেকে মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে।

তবে চার দাবিতে সোমবার থেকে শিক্ষকরা কর্মবিরতিতে যাওয়ায় চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ থাকবে। দাবি পূরণ হলে ছুটির দিনে পরীক্ষা কার্যক্রম চালানো হবে। একই সঙ্গে ডিসেম্বরে ফলাফল প্রকাশ করা হবে।

এর মধ্যে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতির মধ্যে সোমবার থেকে পরীক্ষা নেওয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এমনকি চিঠিতে ‘তৃতীয় সাময়িক’ পরীক্ষা গ্রহণে কোনো অনিয়ম হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad