ঢাবি ভিসির সঙ্গে পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের সাক্ষাৎ

ঢাবি ভিসির সঙ্গে পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের সাক্ষাৎ
সোমবার ঢাবি উপাচার্য নিয়াজ আহমদ খানের সঙ্গে পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের বৈঠক | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের প্রকল্প পরিচালক জেহানজেব খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমদ খানের সঙ্গে দেখা করেছেন।

সোমবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় দুই দেশের উচ্চশিক্ষা খাতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং বিনিময় কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

প্রকল্প পরিচালক জেহানজেব খান শিক্ষা ও গবেষণার উন্নয়নে ঢাবির সঙ্গে কার্যকর সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন

উপাচার্য নিয়াজ আহমদ খান ঢাবির প্রতিষ্ঠা, ইতিহাস, শিক্ষা কার্যক্রম ও চলমান গবেষণা সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

তিনি বিশ্বব্যাপী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাবিতে আসা এবং এর শিক্ষা ও গবেষণা সম্পর্কে আগ্রহের জন্য তিনি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad