রাজধানী ঢাকার কলাবাগান থানায় করা ব্যাংক জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেয়।
বুধবার আহমেদ জোবায়ের, তার পরিবারের সদস্য ও দুই সাক্ষীসহ ছয়জনকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ ছিল। তবে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ উপেক্ষা করে নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এর আগে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত ১০ মে ব্যাংক জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সমন জারি হয়।


